প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি

দেবাশিষ কুমার দাস
জেলা প্রতিনিধি, নওগাঁ।
অদ্য ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় নওগাঁ জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়সহ জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা জোরদার, বাজার মনিটরিং, জনসচেতনতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪